মাধবপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে মাধবপুরে এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলের ১ আরোহী নিহত হয়েছে।
রোববার (২৮ নভেম্বর) দুপুরে সাড়ে ১২টায় মাধবপুর উপজেলার বাখরনগর গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মোক্তার হোসেন (৫২) মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগর গ্রামের মৃত আদিল হোসেনের ছেলে।
এসময় মোটরসাইকেলের উপর আরোহী চুনারুঘাট উপজেলার তৈয়ব আলী ছেলে মো. শাহজাহান (৩২) নামের একজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস অপর একটি বাসকে ওভারটেক করছিল। এই সময় এনা পরিবহনের বাসটি বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পড়ে গেলে ঘটনাস্থলে একজন আরোহী মারা যান, একজন গুরুতর আহত হয়। এলাকাবাসী আহত একজনকে উদ্ধার করে স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করেন ।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে ঘটনার পর চালক পালিয়েছে।
Related News
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককেRead More
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More



Comments are Closed