কমলগঞ্জে বসতঘর থেকে তরুনীর ঝুলন্ত লাশ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ বসতঘরের তীরের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় অষ্টমী বৈদ্য (২১) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার ভোরে উপজেলার আলীনগর চা বাগানে এ ঘটনাটি ঘটে। সে একই এলাকার চা শ্রমিক জগলাল বৈদ্যর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, অষ্টমী বৈদ্য রোববার ভোর রাতের কোনো এক সময় নিজ রুমের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে তার রুমে গেলে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলে এলাহী লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হবে।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed