সশস্ত্র বাহিনীর স্বেচ্ছায় রক্তদান
বৈশাখী নিউজ ডেস্ক: বঙ্গবন্ধুর সোনারবাংলা বাস্তবায়নে মানুষের অন্যতম মৌলিক অধিকার চিকিৎসাসেবা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উদযাপন উপলক্ষে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানমালার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে এবং সিএমএইচ সিলেটের সার্বিক ব্যবস্থাপনায় জালালাবাদ সেনানিবাসে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ৮টা হতে দুপুর ১টা পর্যন্ত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়।
১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কামান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল হামিদুল হক, এনএসডব্লিউসি, পিএসসি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পরিদর্শন করেন।
কর্মসূচিতে ১৭ পদাতিক ডিভিশনের উধ্র্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।-সংবাদ বিজ্ঞপ্তি
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed