চাঁদপুরে বাস চাপায় প্রাণ গেল ৩ কলেজ শিক্ষার্থীর
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁদপুরের কচুয়ায় বিআরটিসি বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। হতাহতদের প্রত্যেকেই অটোরিকশার যাত্রী ছিলেন।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কের কড়ইয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উর্মি, রিফাত ও সাদ্দাম হোসেন। তারা সবাই কলেজ শিক্ষার্থী। আহতরা হলেন যাত্রী ইব্রাহিম ও অটোচালক মনির হোসেন।
স্থানীয়রা জানায়, বৃস্পতিবার সকালে ঢাকাগামী যাত্রীবাহী বিআরটিসি বাস ও হাজীগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাদ্দাম ও রিফাত ঘটনাস্থলে মারা যান। বাকিদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা হাসপাতালে নেওয়া হয়।
এ সময় চিকিৎসাধীন অবস্থায় উর্মিও মারা যান। আহত যাত্রী ইব্রাহিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং সিএনজিচালক মনির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
Related News
মাঝ নদীতে নৌকায় ২ নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ, ‘মূল হোতা’ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নাচের অনুষ্ঠানের কথা বলে ডেকে এনে দুই নারী শিল্পীকে সংঘবদ্ধRead More
পুকুরে গোসলে নেমে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে নাতি ও নাতনিসহ এক বৃদ্ধ পানিতে ডুবেRead More



Comments are Closed