Main Menu

মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: চাঁদপুরে পথচারীকে বাঁচতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মহামায়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুর সদর উপজেলার হাফানিয়া গ্রামের শান্ত (১৮) ও একই গ্রামের আসিফ (১৮)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাজ্জাদ (১৮) নামের আরও একজন। তারা তিনজনই এবারের এসএসসি পরীক্ষা দিয়েছেন।

Manual1 Ad Code

এ ছাড়া ঘটনায় গুরুতর আহত পথচারী বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে (৭০) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Manual4 Ad Code

চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন বড়ুয়া জানান, গভীর রাতে ময়ামায়া এলাকায় সড়ক পার হচ্ছিলেন স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। এ সময় তিন যুবক বেপরোয়া গতিতে মোটরসাইকেল নিয়ে মহামায়া বাজারের দিকে যাচ্ছিল। হঠাৎ মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের গায়ে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান শান্ত। দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহীসহ পথচারী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নেওয়ার পথে আসিফের মৃত্যু হয়।

Manual5 Ad Code

চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রোমান হোসেন জানান, গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও সাজ্জাদ নামে আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

মহামায়া এলাকার বেশ কয়েকজন জানিয়েছেন, মূলত বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code