শিশু রবিউল হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে খুন হওয়া মাদ্রাসাছাত্র রবিউল ইসলাম (১২) হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানবন্ধর কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার বৈরাগী বাজারে নিহত রবিউল’র মাদ্রাসা লতিফিয়া ইরশাদিয়া দাখিল মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ ব্যানারে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে নিহত রবিউল ইসলামের বাবা আকবর আলী ও মা গুলবানু বিবি উপস্থিত হয়ে প্রশাসনের কাছে ছেলে হত্যাকারীদের ফাঁসি দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, যুবলীগ নেতা আব্দুল কাহার, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারতী দাস পাপ্পু, নিহতের মামা শওকত আলী, এলাকাবাসীর মধ্যে বক্তব্য রাখেন, শামছুল ইসলাম, ইউসুফ আলী ও আনিছুজ্জামান।
এসময় নিহত রবিউল ইসলামের সহপাঠী অনেক শিশুরাও মানববন্ধনে উপস্থিত হয়ে খুনিদের ফাঁসি দাবি করেন।
উল্লেখ্য, গত বছরের ১৩ অক্টোবর নিহত রবিউল ইসলামের রহমাননগর গ্রামের পশ্চিমের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বাবা আকবর আলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed