Main Menu

কুড়িগ্রামে বিএনপির গণঅনশন কর্মসূচি পালন

Manual2 Ad Code

আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে কুড়িগ্রামে গণঅনশন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দাদামোড়স্থ জেলা বিএনপির কার্যালয়ে শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ গণঅনশন কর্মসূচি পালন করা হয়। এ সময় জেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সাবেক সহ সভাপতি সহিরুজ্জামান সাজু, যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, আলতাফ হোসেন,সহ সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মোল্লা, সহ সাংগঠনিক রবিউল ইসলাম লেবু, জামিল আহমেদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম রিপন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এ্যাডঃ আশরাফ আলী, জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম সাধারণ সম্পাদক এ্যাডঃ বজলুর রশিদ, জিয়া পরিষদ সাধারণ সম্পাদ রফিকুল ইসলাম পুতুল, জেলা বিএনপি সদস্য আরিফুল হক, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান কবির লিখন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গির বিপ্লব, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, জেলা যুবদল সাধারণ সম্পাদক নাদিম আহমেদ,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব, জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, জেলা যুবদল সাধারণ সম্পাদক নাদিম আহমেদ সহ জেলা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

পরে নেতা কর্মীদের পানীয় পান করে অনশন ভঙ্গ করান কুড়িগ্রাম জেলা ড্যাব সভাপতি ডাঃ তাজুল ইসলাম।

Manual3 Ad Code

 

 

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code