শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ শুক্রবার
প্রযুক্তি ডেস্ক: আর মাত্র একদিন পর শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ না হলেও এই চন্দ্রগ্রহণটি প্রায় সাড়ে তিন ঘণ্টা স্থায়ী হবে। বাংলাদেশে শুক্রবার (১৯ নভেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে চন্দ্রগ্রহণ দেখা যাবে। এদিন উপচ্ছায়ায় চাঁদের প্রবেশ ঘটবে দুপুর ১২টার দিকে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে চন্দ্রোদয়ের পর থেকে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত আংশিকভাবে দেখা যাবে। ওইদিন ঢাকায় বিকেল ৫টা ১৩ মিনিট ৪২ সেকেন্ডে চন্দ্রগ্রহণ শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ৫ মিনিট ৩০ সেকেন্ডে। ময়মনসিংহে বিকেল ৫টা ১১ মিনিট ৪৭ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ৩ মিনিট ৪৮ সেকেন্ডে। চট্টগ্রামে বিকেল ৫টা ১০ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হয়ে সন্ধ্যা ৬টা ৩ মিনিট ৩৩ সেকেন্ডে শেষ হবে। সিলেটে বিকেল ৫টা ৫ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হয়ে বিকেল ৫টা ৫৪ মিনিট ৩০ সেকেন্ডে শেষ হবে। খুলনায় বিকেল ৫টা ৪২ মিনিট ২৪ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ১১ মিনিট ১৬ সেকেন্ডে।
বরিশালে বিকেল ৫টা ১৫ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ৮ মিনিট ১৮ সেকেন্ডে। রাজশাহীতে সন্ধ্যা ৫টা ১৯ মিনিট ১৮ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিট ৬ সেকেন্ডে। রংপুরে বিকেল ৫টা ১৪ মিনিট ৪৮ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ৬ মিনিটে।
অনলাইনে দেখা যাবে এই চন্দ্রগ্রহণঃ
পৃথিবীর সব জায়গা থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না। তবে ইন্টারনেটে দেখা যাবে এই গ্রহণ। নাসার লাইভ স্ট্রিম দেখতে আপনি এখানে ক্লিক করুন-
Related News
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More
দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, ১৮ হাজার টাকা ভাতা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেRead More



Comments are Closed