সিলেটে তীর শিলংয়ের সামগ্রীসহ ৭ জুয়াড়ি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর ঘাসিটুলা থেকে তীর শিলংয়ের সামগ্রীসহ ৭ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১১টায় মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সৈয়দ মাহবুবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় এসআই (নিরস্ত্র) মো. আক্তারুজ্জামান পাঠান, কনস্টেবল আশিকুর রহমান, কনস্টেবল কামাল মিয়া ও কনস্টেবল বাসু মল্লিকসহ মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর ঘাসিটুলার সবুজ সেনা আবাসিক এলাকার একটি পুরাতন পরিত্যক্ত হোটেলে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আলী হোসেন (২৩), মো. তাজুল ইসলাম (৩২), মো. আলতাব মিয়া (৩৬), মো. সুমন মিয়া (২১), মো. শাহীন আহমদ (৪৫), মো. কফিল উদ্দিন (৪২) ও মো. শরিফুল ইসলাম শরিফ (৩২)। এসময় তাদের হেফাজত থেকে জুয়া খেলায় ব্যবহৃত তাস ও তীর শিলং জুয়া খেলার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ধৃতরা তাদের সহযোগী জুয়াড়িদের সহায়তায় দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে তাস এবং তীর শিলং জুয়ার বোর্ডটি পরিচালনা করে আসছিল। তীর শিলং জুয়ার নেশায় আসক্ত হয়ে দিনমজুর সাধারণ শ্রেণি-পেশার মানুষেরা সর্বশান্ত হচ্ছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করা হলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।
Related News
সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবংRead More
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More



Comments are Closed