বিশ্বে করোনার আরো ৫ হাজার ৯৯৭ প্রাণহানী
আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনার দাপট বেশ কমেছে। সারা বিশ্বের টিকাকরণের হার বেড়ে যাওয়ায় কমতে শুরু করেছে করোনা শনাক্তের হার। যদিও মাঝে মাঝে কিছুটা বাড়ে আক্রান্ত-মৃত্যুর হার। তবে, সার্বিক পরিসংখ্যানে বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত-মৃত্যু অনেক কমেছে।
বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় রোববার (১৪ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছে আরও ৫ হাজার ৯৯৭ জন। অন্যদিকে, শনাক্ত হয়েছে ৪ লাখ ২৮ হাজার ৪২৪ জন।
এর আগে শনিবার (১৩ নভেম্বর) বিশ্বে করোনায় মারা যায় ৭ হাজার ১৮৮ জন। ওই সময়ে শনাক্ত হয় ৫ লাখ ৪ হাজার ৭৮৯ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৫ কোটি ৩৬ লাখ ৭২ হাজার ১১ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ লাখ ১০ হাজার ৫৪৯ জনে। আর সুস্থ হয়েছেন ২২ কোটি ৯৩ লাখ ৭৮ হাজার ১৪৬ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৪ কোটি ৭৮ লাখ ৯১ হাজার ৯৯৭ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৮৩ হাজার ৪৩৯ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৪ লাখ ২৬ হাজার ৭৭৪ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৬৩ হাজার ২৪৫ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ১৯ লাখ ৫৩ হাজার ৮৩৮ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১১ হাজার ২৫৫ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৯৫ লাখ ২৪ হাজার ৯৭১ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৪২ হাজার ৮৩৫ জন।
পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯০ লাখ ৩১ হাজার ৮৫১ জন। মারা গেছেন ২ লাখ ৫৪ হাজার ১৬৭ জন।
আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, ফ্রান্স সপ্তম, ইরান অষ্টম, আর্জেন্টিনা নবম এবং স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ৩০তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed