জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল, সম্পাদক হানিফ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে-২০২১ এ সভাপতি নূরুল ও সাধারণ সম্পাদক হানিফ নির্বাচিত হয়েছেন।
১৩ নভেম্বর শনিবার সন্ধ্যা ৭টায় জৈন্তাপুর প্রেসক্লাব হলরুমে সকল সদস্যের উপস্থিতিতে প্রথম অধিবেশনে প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল এর পরিচালনায় সাধারণ সভার মাধ্যমে নির্বাচন পরিচালনা কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়।
দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কমিশনার আলতাফুর রহমানের সভাপতিত্বে ও নির্বাচন কমিশনার ইলিয়াছ উদ্দিন লিপু ও কমিশনার হানিফ মোহাম্মদ এর-যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদ এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুক আহমদ, নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান বাবুল, সমাজসেবী মো. হায়দার আলী, হানিফ আহমদ, ইমরান হোসেন বিল্লাল, জৈন্তাপুর ষ্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, নিজপাট ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য হুমায়ুন কবির খাঁন, সুমন আহমদ প্রমুখ।
প্রেসক্লাবের সকল সদস্যদের উস্থিতিতে ভোট গ্রহনের মাধ্যমে বিপুল ভোটে সভাপতি পদে দৈনিক সিলেটের ডাক পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি মো. নূরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক উত্তরপূর্ব পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি আবুল হোসেন মো. হানিফ নির্বাচিত হন। নতুন কমিটির প্রথম সাধারণ সভায় প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হবে।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed