নিউজিল্যান্ডে শর্তসাপেক্ষে স্বেচ্ছা মৃত্যু আইন
আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডে ‘নিজের ইচ্ছায় মৃত্যু’ আইন কার্যকর করা হয়েছে। স্বেচ্ছায় মৃত্যুর ক্ষেত্রে সহযোগিতা সম্পর্কিত বিভিন্ন শর্তাবলী রেখে ৮ নভেম্বর ‘ইউথানেশিয়া’ নামে আইনটি পাশ করা হয়।
রেডিও নিউজিল্যান্ডের খবরে বলা হয়েছে, নিজের ইচ্ছায় মৃত্যু চাইলে কমপক্ষে দুজন চিকিৎসকের সম্মতি বাধ্যতামূলক। শুধু তারাই এই আইন প্রয়োগ করতে পারবে যারা প্রবল মারণরোগে ভোগেন। এটি এমন একটি রোগ, যা আক্রান্ত হওয়ার ছয় মাসের মধ্যে একটি প্রাণের সমাপ্তি ঘটায়।
ইউথানেশিয়া নামক আইন বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হয়েছিল নিউজিল্যান্ডে। ৬৫ শতাংশের বেশি মানুষ ভোটে অংশ নিয়ে আইনটির পক্ষে রায় দেন। দীর্ঘদিন ধরে বিতর্ক চলার পর ৮ নভেম্বর আইনটি কার্যকর করা হয়।
ইউথানেশিয়ার বিরুদ্ধে যারা আছেন; তাদের ভাষ্য, এই আইন মানুষের জীবন ও মূল্যবোধের প্রতি সমাজের সম্মানকে দুর্বল করে দেবে। খবরে আরো বলা হয়েছে, প্রতি বছর নিজের ইচ্ছায় মৃত্যু চেয়ে ৯৫০ জন আবেদন করতে পারবেন। তাদের মধ্যে ৩৫০ জনকে মৃত্যুতে সহায়তা করা হবে। এ কাজের জন্য চিকিৎসকদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed