সিলেটি লেডি বাইকার রিয়াকে খুঁজছে পুলিশ, বন্ধু গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল পরিচিত সিলেটের লেডি বাইকার রিয়ার বিরুদ্ধে মাদক মামলা করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। সোমবার (৮ নভেম্বর) পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে রিয়া রায়ের ছেলেবন্ধু আরমান সামীকে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আরমান সামী নগরীর মিরাপাড়ার ১৪৯/বি নং বাসার শামসুল ইসলামের ছেলে আর রিয়া রায় নগরীর কুমারপাড়া এলাকার ঝরনারপাড় ৬২/এ-এর মন্দিরগলির বাসিন্দা রামু রায়ের মেয়ে। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ষোলঘর এলাকায়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, গত রোববার রাতে আমাদের কাছে একটি গোপন তথ্য আসে নীল রঙের একটি বাইকে মাদক বহন হচ্ছে। তখন আমাদের চোখে পড়ে একটি ছেলে ও মেয়ে সিলেটের এয়ারপোর্ট-সংলগ্ন কয়েকটি রেস্টুরেন্টের সামনে মোটরবাইক (ঢাকা মেট্রো খ ১৪-০৫১২) নিয়ে এদিক-সেদিক ঘুরছিলেন। ব্যাপারটি সন্দেহ হলে গাড়িটি থামানোর সংকেত দেওয়া হয়। একটু দূরে গিয়ে থামে গাড়িটি। তখন গাড়ি থেকে এক তরুণী দ্রুত নেমে চায়ের দোকানগুলোর সামনে থাকা মানুষের সাথে মিশে যান। তাকে শনাক্ত করা যায়নি।
তিনি আরও বলেন, তাৎক্ষণিক গাড়িটির চালকের আসনে থাকা আরমান সামীকে ধরতে সক্ষম হয় পুলিশ। এরপর আরমান সামীই জানায়, পালিয়ে যাওয়া তরুণী রিয়া রায়। এ সময় পুলিশ গাড়ি তল্লাশি করে মাম পানির বোতলে রাখা বিশেষ মদ ৫০০ মিলিগ্রাম, ইয়াবা ট্যাবলেট ১০ পিস ও দুই পুড়িয়া গাজা উদ্ধার করে। যেহেতু তাদের কাছে তিন ধরণের মাদক পাওয়া গেছে সে ক্ষেত্রে ধারণা করা হচ্ছে ওখানে আসা তরুণ-তরুণীদের কাছে তারা মাদকগুলো খুচরা বিক্রির জন্য বহন করে থাকতে পারে।
তিনি আরও বলেন, সোমবার সকালে গ্রেপ্তার হওয়া আরমান সামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যদিকে মাদক উদ্ধারের ঘটনায় এয়ারপোর্ট থানার এসআই গৌতম চন্দ্র দাশ বাদী হয়ে রিয়া ও আরমান সামীকে আসামি করে মামলা দায়ের করেন। আসামি রিয়া ঘটনার পর থেকে পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed