জাফলং থেকে ১২২৮ পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট থানাধীন জাফলং থেকে ১২ শত ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে র্যাব-৯। সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জাফলং চা বাগান এলাকার একটি সবজি দোকানের সামন থেকে তাকে আটক করা হয় বলে মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে জানায় র্যাব-৯।
আটক মনিল ভূমিজ (২৮) গোয়াইনঘাট উপজেলার উত্তর প্রতাপপুরের মৃত গণেশ ভূমিজের পুত্র। র্যাবের দাবি মনিল ভূমিজ পেশাদার মাদক ব্যবসায়ী।
র্যাব-৯ এর মেজর মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি ইসলামপুর ক্যাম্পের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এসময় জনসাধারণের সম্মুখে তার শরীর তল্লাশি করে ১২ শত ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক মনিল ভূমিজকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed