Main Menu

মেডিকেল রোডের জমিদার রেস্টুরেন্টকে জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: পঁচা ও বাসি খাবার পরিবেশন করায় সিলেট নগরীর মেডিকেল রোডের জমিদার রেস্টুরেন্টকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট।

সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুর ১টায় জমিদার রেস্টুরেন্টে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তরের একটি টিম। এসময় বাসি পঁচা খাবার পরিবেশন ও রান্নাঘর অপরিচ্ছন্ন নোংরা পরিবেশের কারণে রেস্টুরেন্টটিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ সিলেট বিভাগীয় অফিসের উপপরিচালক ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযোগের সত্যতা পাওয়ায় জরিমানা করা হয়।

Share





Related News

Comments are Closed