দেশে করোনায় আরও ৬ মৃত্যু, শনাক্ত ২১৫
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৯০১ জনে।
এছাড়া একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ২১৫ জন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে হলো ১৫ লাখ ৭১ হাজার ২২৮ জনে।
সোমবার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সর্বশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৬ হাজার ৮১২ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২৮ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০৯ জন। মোট সুস্থ ১৫ লাখ ৩৫ হাজার ৩৪ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ৪ জন এবং খুলনায় ২ জন মারা গেছেন। তাদের মধ্যে একজনের বয়স ৯১-১০০ বছরের মধ্যে, দুইজনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে, দুইজনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে এবং একজনের বয়স ছিল ২১-৩০ বছরের মধ্যে।
এর আগে রোববার (৭ নভেম্বর) আগের ২৪ ঘণ্টায় করোনায় মারা যান চারজন। করোনা শনাক্ত হয় ১৭৮ জনের দেহে।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed