মাথায় গুলি ছিলো সিলেট সীমান্তের সেই দুই লাশের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তে নিহতদের একজনের মাথায় দুইটি এবং অপরজনের মাথায় একটি গুলি করা হয় বলে জানিয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরসেনিক বিভাগের ডা. শামসুল ইসলাম।
তিনি জানান- শনিবার সকালে মরদেহ দুটির ময়না তদন্ত করা হয়েছে। এতে দেখা যায়- একজনের মাথায় দুইটি এবং অপরজনের মাথায় একটি গুলি করা হয়। মরদেহের মাথার সামন দিকে গুলি ঢুকে মাথার পিছন দিকে বের হয়েছে। লাশগুলো পচে যাওয়ার কারণে আর কোনো আঘাতের চিহ্ন আছে কি না জানা যায়নি।
এরআগে সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তে গুলিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ তিনদিন পর শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে উদ্ধার করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে মরদেহ দুটি কানাইঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে বিকেল চারটার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ বিজিবিকে মরদেহ দুটি হস্তান্তর করে। পরে বিজিবি কানাইঘাট থানা পুলিশকে মরদেহ দুটি হস্তান্তর করেছে বলে জানিয়েছেন ওসি তাজুল ইসলাম পিপিএম।
এর আগে গত মঙ্গলবার গভীর রাতে অথবা বুধবার ভোরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছিলো পুলিশ। এমনকি পুলিশ ও স্থানীয়দের ধারণা ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাগুল গ্রামের আব্দুল লতিফের পুত্র আসকর আলী (২৫) একই গ্রামের আব্দুল হান্নানের পুত্র আরিফ হোসেন (২২)।
নিহতদের স্বজনরা জানান, গত মঙ্গলবার বিকালে তাঁরা দুইজন বাড়ি থেকে বেরিয়ে যান। এর পর আর ফেরেননি। বুধবার দুপুরে সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশ ও বিজিবিকে জানান।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed