দক্ষিণ সুরমায় ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে র্যাব ৬০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস (নোহা) জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার চন্ডীপুল এলাকায় এই অভিযান চালানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- শাহ্ আলম (৪৩) ও মশিউর আলম (৪০)। তাদের দুজনের বাড়ি হবিগঞ্জ জেলায়।
শুক্রবার র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, এ ঘটনায় তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed