নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে তেলবাহি ট্রাকের (লরির) ধাক্কায় এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার মডেল বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামিম আহমদ উপজেলার কুর্শী ইউনিয়নের রতনপুর গ্রামের আলাই মিয়ার ছেলে।
এতে মোটর সাইকেল আরোহী আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় আধঘন্টা যানচলাচল বন্ধ থাকে।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ও আহতদের উদ্বার করে এবং যানচলাচল স্বাভাবিক করে।
গুরুতর আহত শের আলী (৩০) ও আতাউর রহমান (৩১) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed