জকিগঞ্জে স্বেচ্ছাসেবকদল নেতাদের মধ্যে ফরম বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের মধ্যে তথ্য উপাত্ত ফরম বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও জকিগঞ্জ সাংগঠনিক টিমের দলনেতা আব্দুল্লাহ আল মামুন পারভেজ।
জেলা স্বেচ্ছাসেবক দল ও সাংগঠনিক টিমের সদস্য জাকির হোসেন কায়েস ও শেখ আব্দুল মনাফের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, যুগ্ম আহবায়ক ও সদস্যবৃন্দের মধ্যে দেলওয়ার হোসেন চৌধুরী, আবু আহমদ আনসারী, ইমাম উদ্দিন, মুমিনুল হক রাহী, রজব আহমদ, জাহান্জীর মিয়া, আজিজুর রহমান আজিজ, দেওয়ান রেজা মজিদ, জাহাঙ্গীর হুসেন, মাসুদ আহমদ কবির, মালেক আহমদ, জাহেদ আহমদ, মালেক আহমদ বক্স,চমক দে পল্লু, রহিম আলী রাসু, আব্দুস সামাদ ফাহিম, আব্দুস সামাদ জাভেদ প্রমুখ।
সভায় উপস্থিত জকিগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব প্রত্যাশী নেতাকর্মীদের হাতে তথ্য উপাত্ত ফরম তুলে দেওয়া হয়। বিজ্ঞপ্তি
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed