পঞ্চগড়ে লেপ তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলা তীব্র শীত প্রবণ হওয়ায় জেলায় প্রতিটি পরিবারে শীত মোকাবেলায় লেপ তোষকের চাহিদা বেড়ে যায়। শীত মৌসুমে এ অঞ্চলে তুলনামূলক শীতের প্রভাব বেশী থাকে। সেপ্টেম্বর মাস থেকে শীতের আগমনী বার্তা জানান দেয়ার পর থেকে পঞ্চগড়ে দিন দিন কমতে শুরু করেছে তাপমাত্রা, সঙ্গে গভীর রাতে বাড়ছে শীত।
এদিকে শীত মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে লেপ তোষক বানানোর কাজ শুরু হয় সেপ্টেম্বর-অক্টোবর থেকেই। এতেই জেলায় লেপ তোষক বানানোর কারিগররা বর্তমানে ব্যস্ত হয়ে উঠেছেন লেপ-তোষক বানানোর কাজে।
জেলার বিভিন্ন উপজেলা ঘুরে দেখা যায়, লেপ তোষক বানানোর পল্লীতে ও দোকানে ক্রেতাদের ভীড়। কারিগররা লেপ তোষক তৈরীতে ব্যস্ত। ক্রেতাদের চাহিদা মোতাবেক লেপ তোষক তৈরি করে থাকেন কারিগররা। কারিগরদের মধ্যে কেউ কেউ ক্রেতাদের বাড়িতে গিয়েও লেপ তোষক তৈরী করে দিয়ে আসছেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed