Main Menu

দেশে করোনায় আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৯৬

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৮৯০ জনে।

এছাড়া একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ১৯৬ জন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে হলো ১৫ লাখ ৭০ হাজার ৬৮১ জনে।

সবশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৭ হাজার ৪৪৬ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১২ শতাংশ।

এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ১৭৮ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৪ হাজার ৪৭৮ জন।

শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১ জন পুরুষ, ২ জন নারী। এ সময়ে চট্টগ্রামে ১ জন, রাজশাহীতে ১ জন ও ময়মনসিংহে ১ জন করে মারা গেছেন।

এর আগে বৃহস্পতিবার (৪ নভেম্বর) করোনায় মারা যান সাত জন। করোনা শনাক্ত হয় ২৪৭ জনের দেহে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Share





Related News

Comments are Closed