রাজনগরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে সড়ক দুর্ঘটনায় তিন্নি আক্তার নামে এক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীর মৃত্যু হয়েছে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে রাতেই শিশুটির দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
স্থানীয় সূত্র জানা যায়, রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের পৈতুরা গ্রামের মালিক মিয়ার মেয়ে পৈতুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী তিন্নি আক্তার তার পিতা-মাতার সঙ্গে গত বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাতে সিএনজিতে আসছিল। মৌলভীবাজারের চাঁদনীঘাটের পাশে ইসলামপুরে মৌলভীবাজার-কুলাউড়া সড়কে উঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক এবং সিএনজিতে থাকা মালিক মিয়া, তার ৪র্থ শ্রেণীতে পড়ুয়া মেয়ে মিলি আক্তার মুন্নি ও ২য় শ্রেণীতে পড়ুয়া তিন্নি আক্তার ও তাদের মা আহত হন। তাদের দ্রুত মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিন্নি আক্তারের অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চারদিন থাকার পর বুধবার সকালে তার মৃত্যু হয়।
পৈতুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গির আলম বলেন, গত বৃহস্পতিবার রাতে আমার বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী তিন্নি আক্তার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন ছিল। পরে বুধবার সকালে মারা যায় সে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed