Main Menu

পণ্যের দাম বাড়িয়েছে টিসিবি

বৈশাখী নিউজ ডেস্ক: বাজার পরিস্থিতির কারণে পণ্যের দাম বাড়িয়েছে রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। নতুন দর অনুযায়ী প্রতি কেজি ডালে ৫ টাকা এবং তেল লিটারে ১০ টাকা বাড়ানো হয়েছে।

বুধবার (৩ নভেম্বর) থেকে নতুন দর কার্যকর হবে।

মঙ্গলবার (২ নভেম্বর) টিসিবি এ তথ্য জানায়।

টিসিবি জানায়, বুধবার থেকে ট্রাকসেলে একজন ক্রেতা দিনে ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি চিনি, ৬০ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল এবং ৩০ টাকা দরে আড়াই কেজি পেঁয়াজ কিনতে পারবেন। এর আগে ডাল কেজি প্রতি ৫৫ ও তেল ১০০ টাকা লিটার দরে বিক্রি করা হতো।

জানা গেছে, বুধবার (৩ নভেম্বর) থেকে ৪০০ থেকে ৪৫০ ট্রাকের মাধ্যমে সারাদেশে বিক্রি কার্যক্রম শুরু করে ২৮ নভেম্বর (শুক্রবার ছাড়া) পর্যন্ত চলবে।

Share





Related News

Comments are Closed