কমলগঞ্জে মণিপুরী নারী সংগঠনের উঠান বৈঠক
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী নারী সংগঠন মৈরা পাইবী মহিলা উন্নয়ন সংস্থা’র উদ্যোগে সোমবার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
নারীর অর্থনৈতিক উন্নয়ন, ক্ষমতায়ন ইত্যাদি বিষয়ে উপজেলার আদমপুর ইউনিয়নের ছনগাঁও তনবাবুর বাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর, মৌলভীবাজার এর উপ পরিচালক শাহেদা আকতার।
মৈরা পাইবী মহিলা উন্নয়ন সংস্থা’র সভানেত্রী এইচ, বীনা রাণীর সভাপতিত্বে ও জোস্না রানী সিনহার সঞ্চালনায় উঠান বৈঠকে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাস, মণিপুরী লোক গবেষক হামোম তনুবাবু, প্রিপ ট্রাস্ট, কমলগঞ্জ এর উপজেলা সমন্বয়কারী গোলাম রাব্বানী, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, সাংবাদিক আকাশ আহমেদ ও পদ্মা দেবী প্রমুখ।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed