বিশ্বনাথে স্কুলছাত্র সুমেল হত্যা, ১৪ আসামী জেলহাজতে
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার চৈতননগর গ্রামের চাঞ্চল্যকর স্কুলছাত্র সুমেল হত্যা মামলার ১৪ আসামীকে জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সিলেটের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কাউছার আহমেদের আদালতে এই ১৪জন আসামী ২৮দিন জামিনে থাকার পর মহামান্য হাইকোর্টের নিদের্শনা মতে হাজির হয়েছিলেন।
শুনানী শেষে আদালত আসামীদের জেলহাজতে প্রেরণের নিদের্শ দেন। আসামী শাহিন অন্য মামলায় জেলহাজতে থাকায় আজ আদালতে হাজির হতে পারেনি।
আসামিরা হলেন- লুৎফুর রহমান, ময়ুর মিয়া, ইলিয়াছ আলী, মামুনুর রশীদ, দিলাফর আলী, ওয়াহিদ, জামাল আহমদ, দিলোয়ার হোসেন, ফরিদ মিয়া, আকবর আলী, আজাদ মিয়া, মুক্তার আলী, আব্দুর রকিব, আঙ্গুর আলী।
জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের সিনিয়র আইনজীবি এএসএম গফুর।
বাদী পক্ষে ছিলেন এডভোকেট রেজাউল করীম, এএসএম গফুর ও মঞ্জুর ইলাহি সামী। আসামী পক্ষে ছিলেন এডভোকেট গিয়াস উদ্দিন।
গত ১৫ ও ১৬ সেপ্টেম্বর সুমেল হত্যা মামলার মহামান্য হাইকোর্টের দ্বৈত্য বেঞ্চের বিচারপতি জাহাঙ্গীর আলম ও আতাউর রহমানের আদালতে পৃথক পৃথক ভাবে আগাম জামিনের আবেদন করলে ২০জন আসামীর মধ্যে আসামী সাইফুল, সদরুল, নজরুল, আছকির, সিরাজ কে ৪ সপ্তাহের মধ্যে নিন্ম আদালতে হাজির হওয়ার নিদের্শ দিয়েছিলেন। কিন্তু আসামীরা হাইকোর্টের নির্দেশ অবজ্ঞা করে যথা সময়ে নিন্ম আদালতে হাজির হননি। ফলে গত ১২ অক্টোবর মামলার প্রধান আসামী সাইফুলকে ঢাকার রমনা থানাধীন সেগুন বাগিছার একটি ১১তলা বিল্ডিং থেকে আটক করে পুলিশ। সাইফুল আটকের পর সদরুল, নজরুল, আছকির, সিরাজ এই চারজন নিন্ম আদালতে হাজির হলে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়। আসামী জলিল ও শাহিন বেশ কয়েক মাস ধরে জেলহাজতে রয়েছেন। বর্তমানে সুমেল হত্যা মামলায় ২২জন আসামী জেলহাজতে রয়েছেন।
উল্লেখ্য, গত ১লা মে যুক্তরাজ্য প্রবাসী ও চাউলধনী হাওরের সাবলীজ গ্রহিতা সাইফুল তার বাহিনী নিয়ে স্কুলছাত্র সুমেলকে বন্দুক ও পিস্তল দিয়ে গুলি করে হত্যা করে। এসময় সুমেলের বাবা চাচাসহ আরও চারজন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় সুমেলের চাচা ইব্রাহিম আলী সিজিল বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
Related News
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনকে মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More



Comments are Closed