১ নভেম্বর থেকে ১২-১৭ বছরের শিক্ষার্থীদের টিকা
বৈশাখী নিউজ ডেস্ক: ১ নভেম্বর থেকে ঢাকায় ১২ থেকে ১৭ বছর বয়সি শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বুধবার ৫০ লাখ টিকা এসেছে। হাতে দুই কোটি টিকা আছে। ছাত্রছাত্রীদের টিকা দেওয়ার কার্যক্রম ১ নভেম্বর থেকে শুরু করা যাবে। প্রথমে ঢাকায় ১২টি কেন্দ্রে টিকা দিয়ে এ কার্যক্রম শুরু করা হবে। একটু সময় নিয়ে সারা দেশেই শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। বর্তমান সক্ষমতা অনুযায়ী প্রতি দিন ৪০ হাজার টিকা দেওয়া যাবে।
১২ থেকে ১৭ বয়সি শিক্ষার্থীদের দেওয়া হবে যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের টিকা। স্বাস্থ্য অধিদপ্তর প্রতিদিন ৪০ হাজার শিশুকে টিকা দিতে পারবে বলে জানান মন্ত্রী।
Related News
এইচএসসিতে অকৃতকার্যরা ১-২ মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী একRead More
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More



Comments are Closed