কমলগঞ্জে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার উজিরপুর থেকে এরশাদ আলী (৫৫) নামে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা রাতে পুলিশ বসতঘরের টিন খুলে নিহতের লাশ উদ্ধার করে।
নিহতের ১৫ ও ১৭ বছরের দুই মেয়ে এবং জাহাঙ্গীর নামে ২০ বছরের এক ছেলে রয়েছে।
নিহতের স্ত্রী হাসিনা বেগম জানান, দুপুরে স্বামীকে বসতঘরে রেখে বাড়ির পাশে ধলাই নদীতে গোসল করতে যান। ফিরে দেখেন টিনসেডের ঘরের স্টীলের দুটি দরজা বন্ধ। টিনের ফাঁক দিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করেন। খবর পেয়ে বিকাল সাড়ে ৫ টায় স্থানীয় পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম রুহেল ঘটনস্থলে পৌঁছে পুলিশকে খবর দেন।
পরে কমলগঞ্জ থানার ওসি তদন্ত সোহেল রানার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে সুরতহাল তৈরি করে লাশ উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, এরশাদ প্রতিবন্ধী হলেও কাজকর্ম করেই সংসারের যোগান দিতেন। তার স্ত্রী হাসিনা দ্বিতীয় বিয়ে করা নিয়ে বেশ কিছু দিন ধরে পারিবারিক কলহ চলছিল। স্থানীয়রা গলাকাটার ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন।
বিষয়টি নিশ্চিত করে সন্ধ্যা সাড়ে ৬ টায় ঘটনাস্থল থেকে ওসি তদন্ত সোহেল রানা বলেন, বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। ঘটনাটি তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed