পাটুরিয়ায় যানবাহনসহ ডুবে গেছে ফেরি
বৈশাখী নিউজ ডেস্ক: মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ঘাটে আমানত শাহ নামের একটি রো রো ফেরি ডুবে গেছে। বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে এঘটনা ঘটে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা শাখার উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে বড় আকারের রো রো ফেরি আমানত শাহ। ফেরি থেকে দুই থেকে তিনটি যানবাহন নামার পরপরই ফেরিটি ডুবে যায়।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট কাজ করছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমানত শাহ ফেরিটি দৌলতদিয়া ঘাট থেকে শিবালয় উপজেলা ৫ নম্বর ফেরিঘাটে এসেছিল। এরমধ্যে ৩ থেকে ৪ টি গাড়ি আনলোড হয়। এরপরই ফেরিটি উল্টে যায়। আমরা জানতে পেরেছি এর মধ্যে ১৭টি ট্রাক ছিল এবং বেশকিছু যাত্রী ছিল। যখন ফেরিটি কাত হয়েছিল তখন অধিকাংশ যাত্রী নেমে গেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আমাদের উদ্ধার কাজ চলমান রয়েছে। আমরা চেষ্টা করছি ফেরিতে যারা ছিল তাদের জীবিত উদ্ধার করে আনার।
মানিকগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ জানান, আমরা একটি তদন্ত কমিটি গঠন করবো। ঘটনা কেন ঘটল তা তদন্ত সাপেক্ষে বের হয়ে আসবে। আমাদের প্রথম কাজ হচ্ছে, ভিতরে যদি কোনো লোকজন থাকে তাদেরকে উদ্ধার করা। সেই কাজটি আমরা করতেছি।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed