Main Menu

সিলেটে করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ১২

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৭৭৩টি নমুনা পরীক্ষা করে নতুন ১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৩৪ শতাংশ। এই সময় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

বুধবার (২৭ অক্টোবর) সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ের করোনা-সংক্রান্ত দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, সিলেট জেলায় ১০ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও দুজনের করোনা শনাক্ত হয়।

সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ৮৩৮ জনে। এর মধ্যে সিলেট জেলায় ২৮ হাজার ৯৪৫ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৪৪, হবিগঞ্জে ৬ হাজার ৬৪৮ এবং মৌলভীবাজারে ৮ হাজার ১৫৮ জন রয়েছেন।

এদিকে বিভাগে করোনায় মারা গেছেন ১ হাজার ১৭৪ জন। এর মধ্যে সিলেট জেলার ৮৬৩ জন, সুনামগঞ্জের ৭৩, হবিগঞ্জের ৪৮ এবং মৌলভীবাজারের ৭২ জন রয়েছেন। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ১১৮ জন।

Share





Related News

Comments are Closed