সিলেটে ৫৬৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে ৫৬৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।
মঙ্গরবার তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত মোঃ বাবুল মিয়া (২৮) দক্ষিণ সুনামগঞ্জের নতুন বাবন গাঁও এলাকার মৃত ইয়াবুদ্দিনের ছেলে। বাবুল বর্তমানে সিলেট সদর উপজেলার আখালিয়া নতুন বাজার এলাকার মোহাম্মদী পাড়ার বাসিন্দা।
এর আগে সোমবার রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে মেজর মাহফুজুর রহমান ও এএসপি সোমেন মজুমদারের নেতৃত্বে র্যাব-৯ এর একটি টিম কোতোয়ালী থানাধীন বুরহান উদ্দীন মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে আইনী ব্যবস্থাগ্রহন শেষে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করে র্যাব।
Related News
সিলেট নগরীতে ২ অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌখিদেখি পয়েন্ট এলাকায় দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একRead More
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি-তে সহযোগী সদস্য সংগ্রহ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজভিত্তিক সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি (এমসিসিআরইউ)-তেRead More



Comments are Closed