জকিগঞ্জে ৩টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্ত জনপদ জকিগঞ্জের তিনটি অসহায় পরিবারকে ২ লাখ ১০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করেছে জনকল্যাণ ফাউন্ডেশন জকিগঞ্জ।
উপজেলার খলাছড়া ইউপির সুপ্রাকান্দি গ্রামের মরহুম মাওলানা আব্দুর রহীম (রহঃ)’র পরিবারকে ঘর নির্মানের জন্য ১ লক্ষ টাকা, কসকনকপুর ইউনিয়নের মৌলভীচক গ্রামের মরহুম মাওলানা আব্দুল হালিম (রহঃ)’র পরিবারকে স্থায়ী আয়ের উৎস হিসেবে ১ লক্ষ টাকা এবং বিরশ্রি ইউনিয়নের বালিগ্রামের অসুস্থ মাওলানা মুহাম্মদ আলীর চিকিৎসার জন্য দশ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।
রবিবার (২৪ অক্টোবর) বাদ যোহর জামেয়া ফয়জে আম মুন্সিবাজার প্রাঙ্গনে এ উপলক্ষে এক সহযোগীতা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বৃহত্তর সিলেট তথা বর্তমান বাংলাদেশের প্রথম সারির অধ্যাত্মিক রাহবার শায়খুল হাদিস আল্লামা মুকাদ্দাস আলী ও উপজেলার সর্বজন শ্রদ্ধেয় আলেম ও সালিস ব্যক্তিত্ব, জামেয়া মুনশিবাজারের নির্বাহী পরিচালক শায়খুল হাদিস মাওলানা আব্দুল মসাব্বির আইয়রী এবং উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা জওয়াদুর রহমান।
এসময় অসহায় তিনটি পরিবারের প্রতিনিধির হাতে অনুদানের নগদ অর্থ তুলে দেন সোসাইটির সেক্রেটারী জেনারেল, সিলেট জামেয়াতুল খায়ের আল ইসলামিয়ার মহাপরিচালক, আন্তার্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আব্দুল মুন্তাকিম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আযাদ দ্বীনি এদারা তা’লিম বাংলাদেশের নাজিমে তাসনিফ হাফেজ মাওলানা ফখরুযযামান, উপজেলা জমিয়তের সহ সভাপতি ও সোসাইটির স্থানীয় সহযোগি সদস্য মাওলানা ফারুক আহমদ, উপজেলা জমিয়তের সেক্রেটারি জেনারেল মুফতি মাহমুদ হোসাইন, জয়েন্ট সেক্রেটারি ও সোসাইটির স্থানীয় স্বেচ্ছাসেবি সদস্য মাওলানা শিব্বির আহমদসহ উপজেলা জমিয়ত, ছাত্র জমিয়ত ও যুব জমিয়ত এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা-সংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগণ।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed