কামাল উদ্দিন রাসেল’র উপর মামলা প্রত্যাহারের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বিশিষ্ট সমাজসেবী সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল উদ্দিন রাসেল এর উপর ষড়যন্ত্র মূলক মামলায় কারাবন্দি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে (২০ অক্টোবর) বুধবার সন্ধ্যায় দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের ধরাধরপুর এলাকাবাসীর উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট মুরুব্বী আবুল বসর এর সভাপতিত্বে ও বলদী আর্দশ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা কামাল এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বারের পাবলিক প্রসিকিউটর এডভোকেট নিজাম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ। মুরুব্বী গোয়াস উদ্দিন আবু চান, হারুনূর রশিদ, আহমদ হোসেন রেজা, হাজী জয়নাল হোসেন মেম্বার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অশোক কপালী, হুসাইন আহমদ, হোসেন আলী, নিজাম উদ্দিন, আব্দুল খালিক, সরওয়ার আলম দুলন, জামাল উদ্দিন, আব্দুল হক, বাবুল আহমদ, গোলাম কিবরিয়া, ফখরুল ইসলাম, মুহিবুর রহমান মুহিন প্রমুখ।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed