দক্ষিণ সুরমা কলেজে শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা কলেজের ভেতরে মো. আরিফুল ইসলাম রাহাত (১৮) নামে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকাস্থ দক্ষিণ সুরমা কলেজের অভ্যন্তরে আরেক শিক্ষার্থীর ছুরিকাঘাতে নিহত হন রাহাত।
নিহত রাহাত দক্ষিণ সুরমা কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। সে দক্ষিণ সুরমা উপজেলার পুরাতন তেতলি এলাকার সুরমান আলীর পুত্র।
এদিকে, রাহাত খুনের ঘটনায় অভিযোগের তির দক্ষিণ সুরমা কলেজ ছাত্রলীগ কর্মী সাদি নামের একজনের দিকে। তার বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার সিলাম এলাকায়।
ঘটনার বর্ণনা দিয়ে নিহত রাহাতের চাচাত ভাই রাফি সাংবাদিকদের বলেন, আমার চাচাত ভাই রাহাত প্রাইভেট পড়তে যাবে। আমিও তখন তার মোটরসাইকেলে ছিলাম। যাবার আগে এক বন্ধুর সাথে দেখা করতে কলেজের ভেতর যায়। কলেজ থেকে বের হয়ে মূল গেটের সামনে আসা মাত্র সাদি নামের একজন পেছন থেকে অপর মোটরসাইকেলে করে এসে রাহাতকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালকুদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং কী কারণে এ ঘটনা ঘটেছে তা বের করার চেষ্টা করছে। তবে এ পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed