কানাডায় গাড়ির ধাক্কায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত
প্রবাস ডেস্ক: কানাডার টরেন্টো শহরে গাড়ির ধাক্কায় নাদিয়া মজুমদার (১৭) নামে বাংলাদেশি এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে শহরের স্কারবোরো এলাকার বার্চমাউন্ট রোড ও ডেনফোর্ট এভিনিউর ইন্টারসেকসনে এ ঘটনা ঘটে।
নিহত নাদিয়া মজুমদার বার্চমাউন্ট পার্ক কলেজিয়েট ইনস্টিটিউটের ছাত্রী। সে হ্যামিল্টন শহরের আজিজুল মজুমদার সুমন ও হাজেরা বেগম সিপার বড় মেয়ে।
জানা গেছে, নাদিয়া মজুমদার স্কুল থেকে দুপুরের খাবার খাওয়ার জন্য রাস্তায় বের হলে ৪০ বছর বয়সী এক নারীর চলন্ত গাড়ি (ডচ কেরাভেন ) তাকে ধাক্কা দেয়। পরে তাকে টরন্টোর সেন্ট-মাইকেল হসপিটালে নেওয়া হলে কিছুক্ষণ পর মারা যায়।
কানাডায় জন্ম নেওয়া নাদিয়া মজুমদারের বাবার বাড়ি সিলেট শহরের রায়নগর আবাসিক এলাকায়। ১৭ বছরের তরুণী নাদিয়া মজুমদারের অকাল মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।
তার জানাজার নামাজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) বাদ জোহর ২টায় টরন্টোর মসজিদ আল-আবেদীন, ইসলামিক রিসার্চ সেন্টার এ অনুষ্ঠিত হবে।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed