কোয়ারিতে কয়লা উক্তোলনে গিয়ে কিশোর নিহত
সুনামগঞ্জ প্রতিনিধি: কোয়ারিতে কয়লা উক্তোলন করতে গিয়ে সুনামগঞ্জের তাহিরপুরে জুনাইদ মিয়া নামে ১৭ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে।
বুধবার ভোরে বিসিআইসির সুনামগঞ্জের টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের বড়ছড়া সংলগ্ন ভাঙ্গার ঘাট চুনাপাথরের পতিত কোয়ারিতে পড়ে ওই কিশোর নিহত হয়।
নিহত কিশোর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম বুরুঙ্গা ছড়ার মজলিস মিয়ার ছেলে।
নিহত কিশোরের পিতা মজলিস মিয়া জানান, বুধবার ভোররাতে বিসিআইসির টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের বড়ছড়া ভাঙ্গার ঘাট চুনাপাথরের পতিত কোয়ারিতে নারী পুরুষ, কিশোর, কিশোরী সহ অন্যদের সাথে কয়লা উক্তোলন করতে যায় কিশোর জুনাইদ।
কয়লা উক্তোলনের এক পর্যায়ে কোয়ারির উপরে থাকা চুনাপাথর খন্ড (বড় চুনাপাথর খন্ড) তার উপর ছিটকে পড়েলে সে গুরুতর আহত হয়ে কোয়ারিতেই মৃত্যু বরণ করে।
বুধবার দুপুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জম্মত আলী কয়লা উক্তোলন করতে গিয়ে কোয়ারিতে ওই কিশোর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
Related News
প্রকৌশলীদের স্ট্রাকচারাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড দিবে লাফার্জহোলসিম
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের নেতৃস্থানীয় নির্মাণ সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসিRead More
সুনামগঞ্জে ১৭ বাসকে জরিমানা
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসের কাগজপত্র যাচাইয়েRead More



Comments are Closed