ফেঞ্চুগঞ্জে দিনে দুপুরে দুঃসাহসিক চুরি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জে এক প্রধান শিক্ষকের বাসায় দিনে দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে ১৮ অক্টোবর বিকালে ফেঞ্চুগঞ্জ হাজী করম উল্ল্যাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্কুল পার্শ্ববর্তী ভাড়াটে বাসায়।
প্রধান শিক্ষক আমিন উদ্দীন জানান, তিনি স্কুল সংলগ্ন ভাড়াটে বাসায় দীর্ঘদিন থেকে সপরিবারে বসবাস করে আসছেন। গত ১৫ অক্টোবর সপরিবারে নিজ বাড়ী ব্রাক্ষন বাড়ীয়া চলে যান।
তিনি জানান, চোরচক্র ঘটনার দিন বিকেলে বাসায় লোকজন না থাকাতে বন্ধ বাসার তালাভেঙ্গে ঘরের ভেতর ঢুকে ষ্টীলের আলমিরাসহ বিভিন্ন জিনিষ ভেঙ্গে নগদ ৪৫ হাজার টাকা, ১ ভরি স্বর্ন অলংকার, ১টি মোবাইল ফোন নিয়ে যায়। চোর চক্র চুরির পর রান্না ঘরের দরজা ভেতর দিয়ে খুলে বেরিয়ে যায়।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed