বিশ্বনাথে বিষপানে যুবকের আত্মহত্যা
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে বিষপানে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
মৃত যুবকের নাম জুনেদ আহমদ (৩০)। তিনি উপজেলার দশঘর ইউনিয়নের চাঁন্দভরাং পুরানগাঁও গ্রামের মৃত আঙ্গুর মিয়ার ছেলে।
মঙ্গলবার সকাল ৭টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তিনি পেশায় কৃষিজীবী ছিলেন। পরিবারের লোকজনের সাথে অভিমান করে সোমবার রাত ১টায় কীটনাশক পান করেন তিনি।
এসময় বমির শব্দ শুনে পরিবারের সদস্যরা তার রুমে ছুটে যান। বিষয়টি আচ করতে পেয়ে দ্রুত তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তারা।
পরে মঙ্গলবার সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed