কান্দিগাঁওয়ে শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন
বৈমাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাও ইউনিয়নের ১নং ওয়ার্ডের চামাউরা কান্দি গ্রামে ৩ বছর ৯ মাস বয়েসী শিশুকে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষক মতিউর রহমানের সর্বোচ্চ শাস্তির দাবীতে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
সোমবার (১৮ অক্টোবর) চামাউরা কান্দি এলাকায় এ মানববন্ধন পালন করা হয়।
এলাকার বিশিষ্ট মুরব্বী হারুনুর রশীদের সভাপতিত্বে ও নারী নেত্রী হাসিনা বেগমের পরিচালনায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য মো. আব্দুল মজিদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মরম আলী, রহিম আলী, আইয়ুব আলী, রহমত আলী, আব্দুল মানিক, আব্দুল মালেক, সাঈদ মিয়া, সমন মিয়া, বিলাল আহমদ, ইদন মিয়া, জলিল মিয়া, ইমরান গাজী, ওলিউর রহমান, আব্দুর রহমান, আব্দুর রব, হোসেন মিয়া, বাতেন মিয়া, রাবেয়া বেগম, জহুরা বেগম, জরিনা বেগম, আয়েশা বেগম, আলেকজান বিবি, সুফিয়া খাতুন, জাহুরা বেগম, ছফুরা বেগম, আহার বানু, রমুজা বেগম।
মানবন্ধনে বক্তারা বলেন, চামাউরা কান্দি একটি শান্তিপূর্ণ এলাকা। এ এলাকায় কখনো এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেনি। যে ব্যক্তি এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে। তা না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরো ঘটতে পারে।
যখনি এ ঘটনার খবর এলাকায় জানা জানি হয় সাথে সাথে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মজিদকে নিয়ে আমরা এলাকাবাসী ধর্ষককে ধরে আইনের আওতায় সোপর্দ করি। এ ঘটনায় যারা ধর্ষকের পক্ষে কথা বলবে তাদেরকেও ছাড় দেওয়া হবে না। বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট এ ঘটনার বিচার দাবী করেন। বিজ্ঞপ্তি
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed