দিরাইয়ে দুইপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নে জলমহালকে কেন্দ্র করে ভাটিপাড়া গ্রামের দুইপক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছেন।
নিহত রুহেদ মিয়া (৪৫) উপজেলার ভাটিপাড়া গ্রামের আব্দুস শহিদের ছেলে।
সোমবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মেঘনা-বারঘর গ্রুপ জলমহাল অংশের উদীর বিল নামক জলমহালটিকে ঘিরে এ সংঘর্ষ হয়।
জানা গেছে, ভাটিপাড়া গ্রামের পার্শ্ববর্তী উদীর বিল জলমহাল নিয়ে দীর্ঘদিন ধরে কাজল নুর ও শাহ আলম দীপ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন গ্রামের খাস জায়গায় ভাটিপড়া গ্রামের কাজল নুর গ্রুপের লোকজন কাটিবাঁধ দিতে গেলে জলমহাল গ্রুপের মালিক শাহ আলম দীপের লোকজন বাধা দেন। এতে সংঘর্ষের সূত্রপাত হয় এবং উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষে ১ জন নিহত ও উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Related News
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জায়গা-জমি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধRead More
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More



Comments are Closed