বালাগঞ্জের ৬ ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের আওতাধীন ৬টি ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত ১৩ অক্টোবর বুধবার বালাগঞ্জ ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে উপজেলা ছাত্রদলের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক আবুল মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম এর পরিচালনায় বর্ধিত সভায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বালাগঞ্জ উপজেলার আওতাধীন ৬ ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক কমিটি গঠনের লক্ষে আগ্রহীদের জীবন বৃত্তান্ত সহ সিভি আগামী ২০ অক্টোবরের মধ্যে উপজেলা ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিবের কাছে জমা দেওয়ার জন্য আহবান করা হয়। বিজ্ঞপ্তি
Related News
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More



Comments are Closed