Main Menu

রাজনগরে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার-রাজনগর সড়কে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র রাজ আহমদ (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক সাব্বির আহমদ (২৪) আহত হয়েছেন।

মঙ্গলবার (১২অক্টোবর) দুপুরে উপজেলার কদমহাটা এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত রাজ আহমদ মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের হলুয়া গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি মৌলভীবাজার শাহ মোস্তফা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজার থেকে রাজনগর যাওয়ার পথে কদমহাটা এলাকায় একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই রাজের মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালক সাব্বির গুরুতর আহত হয়েছেন। তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed