তালতলীতে ৪শ শিশুর মাঝে গিফট বক্স বিতরণ
তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে ৭৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেক শ্রেণির ১নং রোলের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৪শ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে অপারেশন জেনারেশন-বাংলাদেশ এর গিফ্ট বক্স বিতরণ করা হয়।
মঙ্গলবার (১২অক্টোবর) বেলা ১ টার দিকে উপজেলা পরিষদ হল রুমে সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (সিআরএসএস) এর আয়োজনে ইউএনও মো. কাওছার হোসেনের সভাপতিত্বে গিফ্ট বক্স বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে গিফ্ট বক্স তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রেজবি উল কবির জোমাদ্দার।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা শিক্ষা অফিসার মো. শফিউল আলম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাহারা সুলতানা, তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া, অপারেশন জেনারেশন-বাংলাদেশ এর প্রোগ্রাম ডিরেক্টর আলবাট আশিষ বৈরাগী, সিআরএসএস এর নির্বাহী পরিচালক এডওয়ার্ড রবীন বল্লভ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৭৯টি বিদ্যালয়ের প্রত্যেক শ্রেণির ১নং রোল শিক্ষার্থী ও তার পরিবারবর্গ উপস্থিত থেকে পুরস্কারের গিফ্ট বক্স গ্রহন করেন।
Related News
ভোলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পানিতে ডুবে একই বাড়ির ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছেRead More
ভোলায় বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ভোলায় পৃথক ঘটনায় বোরহানউদ্দিন ও দৌলতখানে তিনজনের মৃত্যু হয়েছে। বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্ট বাবাকেRead More



Comments are Closed