সিলেটে করোনায় মৃত্যুহীন দিনে ১২ জন শনাক্ত, সুস্থ ১৯
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে কোনো রোগী মারা যায়নি।
সোমবার (১১ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানানানো হয়।
বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে আরও ১২ জনের। যাদের নিয়ে বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫৪ হাজার ৭১৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩৩ হাজার ৭০৮ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৪৩ জন, হবিগঞ্জে ৬ হাজার ৬৪২ জন ও মৌলভীবাজারে ৮ হাজার ১২৬ জন রয়েছেন।
আর এ সময়ে নতুন করে কোনো করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়নি। বিভাগে মোট মৃতের সংখ্যা এখন ১ হাজার ১৬৯। এর মধ্যে সিলেট জেলায় ৯৭৬ জন, সুনামগঞ্জে ৭৩ জন, হবিগঞ্জে ৪৮ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন।
প্রতিবেদন থেকে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৮০৬ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২ জনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। এই ১২ জনের মধ্যে ৯ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া হবিঞ্জের ২ জন ও মৌলভীবাজার জেলায় একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেটে ১৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ৬ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া ১০ জন হবিগঞ্জের ও ৩ জন মৌলভীবাজার জেলার।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৩৭ জন, সুনামগঞ্জের হাসপাতালে ২ জন ও হবিগঞ্জে একজন।
Related News
ছাতকে সংরক্ষিত বন ধ্বংস করে অবৈধ বালু উত্তোলন, বিট কর্মকতার মামলা
Manual8 Ad Code ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে বালু উত্তোলন, বনভূমি দখলRead More
সুনামগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রতিবাদে স্পিডবোট চলাচল বন্ধ
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ জেলা যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবি ও একRead More



Comments are Closed