বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে মা-মেয়েকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’
বৈশাখী নিউজ ডেস্ক: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠেছে। ভুক্তভোগী মেয়ে কিশোরী (১৬)।
এ ঘটনায় রোববার (১০ অক্টোবর) ওই গৃহবধূ বাদী হয়ে সাতজনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ মামলার পরিপ্রেক্ষিতে দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন উপজেলার একটি গ্রামের বাসিন্দা আবদুস সাত্তার (৪৫) ও সাদেক মিয়া (৩০)।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুর সদর উপজেলার এক গৃহবধূ তার মেয়েকে নিয়ে নালিতাবাড়ীতে বাবার বাড়ি এসেছিলেন। শনিবার সকাল ১১টার দিকে তারা অটোবাইকে শেরপুর যাওয়ার জন্য বের হন। পথে সাত্তার ও সাদেক আলীসহ কয়েকজন তাদের শেরপুরে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে অটোরিকশায় তোলেন। সন্ধ্যার দিকে তারা পলাশিকুড়ায় একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে মা-মেয়েকে ধর্ষণ করেন।
‘ধর্ষণের শিকার’ মা-মেয়ে রোববার সকালে বাড়ি ফিরে স্বজনদের ঘটনা জানালে তারা জরুরি সেবা নম্বর-৯৯৯ এ কল দেন।
পরে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদলের নেতৃত্বে পুলিশ অভিযুক্ত সাত্তার ও সাদেক আলীকে আটক করে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, ‘সকালে ত্রিপল নাইন থেকে ম্যাসেজ আসার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে জড়িত দুই জনকে আটক করি। অন্যদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়ের ও ভুক্তভোগী মা-মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।’
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed