Main Menu

সিলেটে করোনায় আরো ১ মৃত্যু, শনাক্ত ৬

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে ১১৬৯ জনের মৃত্যু হলো।

রবিবার (১০ অক্টোবর) সিলেট স্বাস্থ্য বিভাগের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘন্টায় এ বিভাগে ৭৮৭ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ০.৭৬ ভাগ।

নতুন শনাক্ত মিলিয়ে এ বিভাগে ৫৪ হাজার ৭০৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ বিভাগে একদিনে সুস্থ হয়েছেন আরও ২৫ জন। সব মিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৪৮ হাজার ৪৯৭ জন।

এ বিভাগে নতুন ভর্তি ৯ জন মিলিয়ে হাসপাতালে মোট ভর্তি রয়েছেন ৩১ জন।

Share





Related News

Comments are Closed