তুরাগ নদীতে ট্রলারডুবি, ৫ জনের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর আমিন বাজার এলাকায় তুরাগ নদে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার শিশু ও এক নারীসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা। এখনও নিখোঁজ রয়েছেন দুজন।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, শনিবার (৯ অক্টোবর) সকাল ৮টা ৫০ মিনিটে ট্রলারডুবির খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দলকে আমিন বাজারে তুরাগ নদে পাঠানো হয়। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে।
তিনি জানান, ফায়ার সার্ভিসের ডুবুরিরা এখন পর্যন্ত নিখোঁজ চার শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করেছেন। সর্বশেষ ৪টা ৪৭ মিনিটের দিকে ৭-৮ বছরের একটি ছেলে ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের নাম-ঠিকানা জানা যায়নি। এখনও অন্তত দুইজন নিখোঁজ রয়েছেন।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed