ঢাকায় পৌছেছে ভারতের ১০ লাখ টিকা
বৈশাখী নিউজ ডেস্ক: সাত মাসের স্থবিরতা কাটিয়ে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশের টিকা ক্রয়ের চুক্তির আওতায় ১০ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেশে এসে পৌঁছেছে।
শনিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর হযরত শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ বিমানে ভারত থেকে এ টিকা দেশে এসে পৌঁছায়।
হঠাৎ করেই ভারতে কোভিড পরিস্থিতির অবনতি হওয়ায় চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি সর্বশেষ ২০ লাখ টিকা আসার পর থমকে যায় টিকার চালান। অবশেষে ৭ মাসের অচলাবস্থা ভেঙে ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বেক্সিমকোর চুক্তি করা বাণিজ্যিকভাবে এক মিলিয়ন কোভিশিল্ডের টিকা এসেছে।
এর মাধ্যমে চুক্তি অনুযায়ী তিন কোটির মধ্যে অক্সফোর্ড অ্যাসট্রাজেনেকার ৮০ লাখ ডোজ পেল বাংলাদেশ। গত বছরের ডিসেম্বরে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ টিকা কেনার জন্য সিরামের সঙ্গে চুক্তি সই করে বাংলাদেশ সরকার।
চুক্তি অনুযায়ী, প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা আসার কথা ছিল। কিন্তু গত ২৫ জানুয়ারি প্রথম চালানে ৫০ লাখ ডোজ হাতে পায় বাংলাদেশ।
বাংলাদেশকে তিন দফায় ৩৩ লাখ টিকা উপহার দেয়। ভারত প্রথম দফায় চলতি বছরের ২১ জানুয়ারি বাংলাদেশকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা উপহার দেয়। এরপর ২৬ মার্চ ১২ লাখ এবং ৮ এপ্রিল এক লাখ টিকা উপহার পায় বাংলাদেশ। ফলে কেনা টিকা আর উপহার মিলিয়ে ভারত থেকে এখন পর্যন্ত মোট এক কোটি ১৩ লাখ ডোজ টিকা দেশে এল।
Related News
জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেনRead More
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা দেড় মাস বাড়িয়েছে বাংলাদেশ সড়কRead More



Comments are Closed