রাজনগরে ধানক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় নিখোঁজ হওয়ার ৮ ঘন্টা পর ধানক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের তাহারলামু গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামের কদর উল্লার মেয়ে খয়রুন বেগমকে (৪৬) বৃহস্পিতবার সকাল ১০টার পর থেকে পাওয়া যায়নি। ৮ ঘন্টা পর সন্ধ্যায় তার স্বজনরা পাশের বাড়ির লাল মিয়ার পশ্চিম দিকের চারা ভূমিতে তার লাশ দেখতে পান।
এদিকে মৃতের স্বজনরা দাবি করছেন, এটি একটি হত্যাকাণ্ড। পারিবারিক কলহের জের ধরে তাকে হত্যা করা হয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে রাজনগর থানা পুলিশ রাতে নারীর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুর ১২ টা পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed