কমলগঞ্জে ৩ হাজার টমেটোর গাছ কেটে নিলো দুবৃর্ত্তরা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে লাভের আশায় হাড়ভাঙা পরিশ্রম করে টমেটোর চাষ করেছিলেন হতদরিদ্র কৃষক করিম মিয়া (৬২) ও খোকন মিয়া (২৫)।
আদমপুর ইউনিয়নের হোমেরজান গ্রামের এ দুই কৃষক বার্ষিক ৪০ হাজার টাকা চুক্তিতে ৪৫ শতক জমিতে টমেটো চাষ শুরু করেন। প্রায় সব গাছেই ফল ধরা শুরু করেছে। এমন সময় বৃহষ্পতিবার (৭ অক্টোবর) ভোরে তারা ক্ষেতে গিয়ে দেখেন সবকটি অর্থাৎ প্রায় ৩ হাজার টমেটো গাছ কেটে ফেলা হয়েছে।
কান্না জড়িত কন্ঠে কৃষক করিম মিয়া ও খোকন মিয়া জানান, সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে দিনরাত হাড়ভাঙা পরিশ্রম করে, মানুষের কাছ থেকে ধার-দেনা করে প্রায় ২ লক্ষ টাকা খরচ করে সার কীটনাশক প্রদানসহ জমির পরিচর্যা করেছেন। যাতে টমেটো বিক্রি করে ঋণ পরিশোধ করে সংসার চালাবেন। কিন্তু দুর্বৃত্তরা তাদের সব স্বপ্ন গুড়িয়ে দিলো। এখন পথে বসার উপক্রম।
আলাপকালে স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন, হোমেরজান গ্রামের ফয়সল মিয়া, আলকাছ মিয়া, আনিসুর রহমান জানান, অত্যন্ত সৎ, নিরীহ প্রকৃতির ও হতদরিদ্র লোক করিম মিয়া ও খোকন মিয়া মানুষের জমিতে বর্গা চাষ করে জীবিকা নির্বাহ করেন। কয়েক বছর বার্ষিক চুক্তিতে অন্যের জমিতে টমেটো চাষ করে আসছেন।
আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ক্ষতিগ্রস্থ কৃষকদেরকে যথাসম্ভব সহযোগীতা করা হবে। তিনি তদন্তক্রমে এ ঘটনার সাথে জড়িতদের শাস্তির জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জনি খানঁ বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। আমরা ভূক্তভোগী কৃষকদের ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণ করবো। তিনি তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদনের সুপারিশ করেন।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed